জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ৩ জন আহত, টাকা ও সাংবাদিকতার আইডি কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় শেরপুর সদরের চরশেরপুর পূর্বপাড়া এলাকার আলহাজ্ব মো. শরাফত আলীর ছেলে এমজি সাকলাইন,আবু হুরায়রা ও শাহা রাফিকে পিটিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার(৪ ডিসেম্বর) সকালে শেরপুর সদরের চরশেরপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন শেরপুর সদরের চরশেরপুর পূর্বপাড়া এলাকার কালা মিয়ার ছেলে ইয়াসিন আলী আবুল কাশেমের ছেলে নয়ন মিয়া ওরফে আব্বাস ও সাঈম।
এইবিষয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এমজি সাকলাইন। অভিযোগ সূত্রে জানাযায়,ক্রয় সূত্রে ভোগদখল করা জমি মাপতে গেলে তার উপর লাঠি,রড ও হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করেন অভিযুক্তরা। এসময় তাকে পিটিয়ে আহত করলে তার দুই ভাই আবু হুরায়রা ও শাহা রাফি এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। আবু হুরায়রা পেশায় একজন সাংবাদিক ও গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক। আবু হুরায়রার পত্রিকা কর্তৃপক্ষের দেয়া পেশাগত আইডি কার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয় অভিযুক্তরা। যাবার সময় অভিযুক্তরা তাদের খুন জখমের হুমকিও প্রদান করে।
এই কারণে পরিবার টি চরম নিরাপত্তাহীনতায় ভোগছে।
পরে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
এইবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক সিরাজের সাথে বললে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জনতার নিঃশ্বাস কে বলেন,আমরা গিয়ে কাউকে পাইনি। দুই পক্ষকেই থানায় ডেকেছি বিস্তারিত জেনে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।