জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: দুটি সাহিত্য সংগঠনের আমন্ত্রণে ভারতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পাওয়ায় গাজীপুর সদর প্রেসক্লাবে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার(২৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন,হারুন-অর-রশিদ, মিজানুর রহমান চৌধুরী,জাহাঙ্গীর,আবু হুরায়রা,দেবাশীষ রায়,জিএস জয়,আতিকুল হোসেন প্রমূখ।
এরআগে ভারতের নদিয়াতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে পল্লীকবি জসীম উদ্দীন সম্মাননা পান সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক। কোলকাতায় আরেকটি আন্তর্জাতিক সাহিত্য সমাবেশ থেকেও সম্মননা পেয়েছেন এই সাংবাদিক নেতা। পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তাঁর সম্মাননা তিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেন।