বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক |

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার চেংটাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই এলাকার আব্দুর রাজ্জাকের সাত বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ছয় বছরের মেয়ে তামান্না। সর্ম্পকে তারা ফুপু-ভাতিজি। এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।

ভূঞাপুর থানার উপরিদর্শক আনিসুর রহমান জানান, বিকেল ৩টার দিকে ওই দুই শিশু পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বিকেলে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে লাশ ভেসে ওঠে পরে দুটি লাশ উদ্ধার করা হয়।