বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

করোনা প্রতিরোধে ছাত্রলীগ নেতার লিফলেট,  মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ।গত ৫ দিন যাবৎ ময়মনসিংহ সদর উপজেলার এ গ্রাম থেকে সে গ্রাম ছুটে চলছেন ছাত্রলীগের এই নেতা। বুঝাচ্ছেন করোনার পরিণতি, কিভাবে ছড়ায় করোনা।

বিনামূল্যে বিতরণ করছেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।  বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন সচেতনামূলক লিফলেট।
নিয়মিত হাত ধোয়ার জন্য বিনামূল্যে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। বলছেন ২০ সেকেণ্ড যাবৎ হাত ধোয়ার কথাও।

বাচ্চা থেকে বুড়ো সবাই মনোযোগী হয়তে  শোনছেন তার কথা অঙ্গীকার করছেন মানবেন নিয়মাবলী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির সহযোগীতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়  গ্রাম চষে বেড়াচ্ছেন বলে জানা যায়।

দিনমজুর নাসির উদ্দিন জানান, সবুজ ভাই আমাদের সব বুঝিয়ে দিলেন,এতোদিন আমরা এগুলো জানতাম না তবে এখন থেকে সব মেনে চলবো।

ওয়াহিদুর রহমান সবুজের এমন উদ্দ্যোগে খুশি স্থানীয় সমাজকর্মীরাও।

আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ জানান,শহর থেকে গ্রামের মানুষেরা বেশি অসচেতন যার ফলে গ্রামে এই ভাইরাসের ভয় সবচেয়ে বেশি।তাই সকলকে সচেতন করতেই গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপির সহযোগীতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মাঠে নেমেছি। ছাত্রলীগের এই নেতা মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ারও আহ্বান জানান। এই দূর্যোগ মোকাবেলায় সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান জানান সবুজ।
প্রচারণার সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।