শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

মানুষের জন্য নিরলস কাজ করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জেলা পরিষদ সদস্য মীর সালমা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পিতা বীর মুক্তিযোদ্ধা মীর হায়দার আলী দেশের জন্য যুদ্ধ করেছেন তাঁরই সুযোগ্য কন্যা মীর সালমা দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে স্থান করে দিচ্ছেন মানুষের হৃদয়।
মীর সালমা ময়মনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। পিতার মতোই মানুষের প্রতি ভালোবাসা তাঁর এজন্যই অবহেলিত পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য উন্নয়নে তিনি কোন স্বার্থ ছাড়াই কাজ করেন। সমাজের মানুষের যেকোনো সমস্যায় তিনি সবার আগে দাঁড়ান তাদের পাশে। জেলা পরিষদ ছাড়াও নিজ অর্থায়নে মানুষের মানুষের সেবা করেন অকাতরে তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, অসহায় ও নিপীড়িত মানুষের আশ্রয়স্থল ও নিজেকে নিবেদিত ভাবে আগলে রাখছেন সেবার মনন নিয়ে। সুখে আর দুঃখে মানুষের মুখে হাসি ফুটান তিনি। অলসতা ভেঙে, কর্মচঞ্চল আর মানবিক ধৈর্য্য নিয়ে এগিয়ে চলা পথে কথা বলেন পথচারী থেকে সর্বস্তরের মানুষের সাথে। নেই কোন অহমিকা আর অহংবোধ। বিত্তের মধ্যেও সাধারণ থেকে অতিসাধারণ মানুষদের আস্থার আশ্রয়স্থলে জায়গা করে নিয়েছেন মীর সালমা।

তিনি সুঃস্থ ও অসহায় মানুষের ত্রাণ সামগ্রি, ঈদ সামগ্রি ও নগদ সহায়তা করে আসছেন দীর্ঘদিন ধরে। মানব সেবক হিসেবে সেবার তরে তিনি নিজেকে রাখছেন বিলিয়ে। সেবাই মানুষের আসল ধর্মের উৎকৃষ্ট কর্ম বলে তিনি প্রায়ই উল্লেখ করে থাকেন।এ সেবাই যেন শেষ আশ্রয়স্থল হয় সেজন্য তিনি সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করছেন।