আবু হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল সংসদীয় আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা ততই বাড়ছে। আওয়ামীলীগের পাশাপাশি নির্বাচনী নানা হিসাব-নিকাশের মধ্যেও প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন সমর্থিত নেতারাও।
স্থানীয় ভোটাররা জানান, ত্রিশাল সংসদীয় আসনে কেউ কেউ আলোচনায় থাকলেও আদর্শিক নেতৃত্ব হিসেবে সকলের পছন্দের শীর্ষে রয়েছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মো. শামসুদ্দিন। তিনি তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
ত্রিশাল সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অনেকের নাম থাকলেও আলহাজ্ব আবুল কালাম মো. শামসুদ্দিন এর কোনো বিকল্প নাই।
এই আসনের নেতৃত্ব দেবার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দূরদর্শীতা, আদর্শিক-পরীক্ষিত নেতৃত্ব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও গ্রহণ যোগ্যতা ইত্যাদি যেসব গুণের প্রয়োজন তার সবগুলোই জননেতা আবুল কালাম মো. শামসুদ্দিন এর মধ্যে বিদ্যামান রয়েছে।
এই প্রসঙ্গে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিলে ত্রিশালের জনগণ জননেত্রী কে এই আসন উপহার দিবে ইনশাল্লাহ। দলীয় প্রতিকে এমপি নির্বাচিত হলে আসনটি কে নিয়ে তাঁর সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলেন তিনি।