শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত:সভাপতি বাদল মৃধা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক::গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলনের মধ্য দিয়ে নয়া কমিটি করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে হাজ্বী বাদল মৃধা ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা তাঁতীলীগের সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তাঁতীলীগের আহ্বায়ক খন্দকার সোহরাব হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো.হায়দার আলী,উক্ত সম্মেলনের উদ্বোধন করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকির।
নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক মোড়ল,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ,শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল রানা,মাওনা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি প্রার্থী আশরাফুল আলম,উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা,উপজেলা তাঁতীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,তাঁতীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলতে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।