নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমাতে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেবে বের না হওয়া এবং সকলকে বাসায় অবস্থান করার জন্য দেয়া হয়েছে নির্দেশনা। এই ছুটির কারনে বিপুল সংখ্যক মানুষ সবচেয়ে বিপদে পড়েছেন অসহায়, দুস্থ, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।
এসব মানুষের পাশে ব্যক্তি উদ্যোগে অনেকেই দাঁড়িয়েছেন। করছে সহযোগিতা।এরই ধারাবাহিতায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন। তিনি মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে দুস্থ-অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান ও মাস্ক।
ইযাসিন আরাফাত খোকন সাধারণ জনগণকে, করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের বিত্তবানদেরকে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ছাত্রলীগের এই নেতা। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।