বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

জনকল্যাণ মূলক কাজে নিবেদিত গোসিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক::জনকল্যাণমূলক কাজে নিবেদিত প্রাণ গোসিংগা ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল।
শ্রম,মেধা আর মানবতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। আর এই তিনটি গুণেই পারে একজন ব্যক্তিত্বকে জনপ্রিয়তা লাভ করাতে। এমনই একজন ব্যক্তিত্ব গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল।

শুধু তাই নয়, ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল গোসিংগা ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সাধারণ জনগণের সেবায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম। জনগণের সেবক হিসেবে নিজ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হিসেবে ছাইদুর রহমান শাহিন মোড়ল নামটি ব্যাপক পরিচিত।
তিনি রাজপথের একজন তুখোর নেতাও। তিনি গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করে আসছেন।

চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় ধরে রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসেন। এ পেশা থেকে নিজের প্রতিভা নিয়ে জয় করেন এলাকার সাধারণ জনগণের হৃদয়। এ প্রেক্ষিতে গত ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান পদে জয়লাভ করে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল জানান,বিশ্বশান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জননেতা ও গাজীপুর-৩ সংসদীয় আসনের এমপি,গাজীপুর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মা,মাটি ও মানুষের নেতা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি’র সার্বিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল থেকে সকলকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।দেশের এই সামগ্রিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে অবহেলিত গোসিংগা ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চাই।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে স্থানীয় জনগণ জানান, ভূমি উন্নয়ন কর, এলজিএসপি, এডিবি, টিআর,কাবিখা, কাবিটা প্রকল্পের কাজ সফলভাবে বাস্তবায়ন করে এলাকার ব্রীজ-কালভার্ট,রাস্তা-ঘাট,হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন।

ভিজিডি, ভিজিএফ, খাদ্য বান্ধব কর্মসূচি, বয়স্ক, গর্ভবতী,শিশু ভাতা,বিধবাসহ প্রতিবন্ধী ভাতার সুসম বন্টন করে আসছেন। গ্রাম্য আদালত প্রতিষ্ঠা করে পারিবারিক কলহ বিবাদসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি করে সাধারণ জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনছেন। এছাড়াও বাল্য বিবাহ,জঙ্গিবাদ,জুয়াসহ মাদক প্রতিরোধে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন তিনি।