শাহানাজ পারভীন,গাজীপুর::গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ড পূবাইল মেট্রোপলিটন থানার কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন হওয়ার পর নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকালে কলের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ব্যবসায়ী পরিচালনা পরিষদের আয়োজনে এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি ও কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ সাবেক কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও নবগঠিত কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার আলী আকবর নোমানী।রাজিবুল হাসান রাজিব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। আলহাজ্ব ডাঃ শেখ আকবার হোসেন
যুগ্ন আহ্বায়ক ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ।বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (বাছেদ)
সাবেক প্রধান শিক্ষক জি,কে আদর্শ উচ্চ বিদ্যালয়।এম নাজমুল হোসেন
সভাপতি পদপ্রার্থী পূবাইল থানা যুবলীগ।শেখ সাইফুল ইসলাম পূবাইল থানা যুবলীগ। ব্যবসায়ী কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শামীম হোসেন খান, সভাপতি নবগঠিত কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ। সঞ্চালনায় ছিলেন, শেখ লুৎফর রহমান আরজু সাধারণ সম্পাদক কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ।এ সময় আরো উপস্থিত ছিলেন,কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ ইলিয়াস। সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ জাব্বার শেখসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। উল্লেখ্য গত ২৩ আগস্ট বুধবার ঐতিহাসিক কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচনের মাধ্যমে মোট ১১ সদস্য বিশিষ্ট কলের বাজার ব্যবসায়ী কমিটি ঘোষণা করা হয়।