নিজস্ব প্রতিবেদক:: গত ৩১/০৮/২০২৩ তারিখ ডেইলি লাইভ নিউজ ২৪ অনলাইন টিভি নিউজ পোর্টালে -” প্রেস ক্লাবের সভাপতি হলো ২৫ টি মামলার আসামি মামুন মন্ডল ” শিরোনামে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টি গোচর হয়েছে। একটি মহল আমার সুনামক্ষুন্ন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের কাছে অসত্য তথ্য পরিবেশন করেছে। যার কোন সত্যতা নেই। প্রকৃত সত্য হলো আমার নামে কোন মামলা বিজ্ঞ আদালতে চলমান নাই । যে কয়টি মিথ্যা মামলা ছিল তা সবগুলো বিজ্ঞ আদালত থেকে খালাস ও অব্যাহতি পাইছি।
কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই মিথ্যা সংবাদ প্রচার করার কারণে আমি গাজীপুর মেট্রোপলিটন আদালতে দশ কোটি টাকার মান হানির মামলা করেছি, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ( পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
– আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রী.
বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে-