ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি::ভৈরবে ট্রাক ভর্তি বিপুল পরিমান ভারতীয় অবৈধ প্রসাধনী সহ ২ চোরা কারবারিকে আটক করেছে র্যাব। আটক কৃতরা হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার পুত্র ফজলু মিয়া (২৬) ও সুনাম গঞ্জ সদর থানার ওয়েজখালি গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মোঃ মামুন মিয়া। আটক কৃতদের বিরুদ্ধে র্্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। র্্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী আজ শনিবার দুপুরের্্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ফলের আড়তের সামনে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক আটক করে তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে ৮০ হাজার পিছ কিউকেট চকলেট, ১ হাজার ৪৪ পিছ ভাটিকা হেয়ার অয়েল, ১ হাজার ৪৪ পিছ ডাবর টুথ পেষ্ট, ৪ শ ৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১ হাজার ৬শ ২০ পিছ ফিয়ামা সাবান,,৩শ ৬০ পিছ অলিভ অয়েল, ৪৮ পিছ পন্ডস ব্রাইট ক্রীমসহ ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয় । এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ ২ চোরা কারবারিকে আটক করা হয়। তিনি আরো জানান, শুল্ক ফাকিঁ দিয়ে ভারতীয় এসব প্রসাধনী দেশে নিয়ে আসছিলো চোরা চালানের মাধ্যমে। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসা বাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘ দিন ধরে ভারত থেকে চোরাই পথে প্রসাধনী বাংলাদেশে এনে বিক্রি করে।
শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
ভৈরবে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী জব্দ ২ চোরা কারবারি আটক
প্রকাশিত হয়েছে-