বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগের ময়মনসিংহ মহানগর শাখার নতুন কমিটি

প্রকাশিত হয়েছে-

নিরব হাসান,স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ:: বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগের নতুন কমিটির অনুমোদন হয়েছে।এতে ৩ বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সারোয়ার জাহান সোহাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা (নিরব)। বাংলাদেশ আওয়ামী লীগের এই অংঙ্গ সংগঠনটি এখন মানুষের মুখে মুখে । দেশ ও জাতির উন্নয়ন এ কাজ করে যাচ্ছে সংগঠনটি।এই সংগঠনের মূল কাজ হলো দেশের তথ্য ও প্রযুক্তি খাতকে আরও গতিশীল করা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠন এর সভাপতি সারোয়ার জাহান (সোহাগ) বলেন, যতদিন দেহে প্রাণ আছে ততদিন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।অপর এক প্রশ্নের জবাবে এই সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হাসান বলেন, কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরদর্শিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে উক্ত সংগঠনটি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তথ্য ও প্রযুক্তি খাতে। খোঁজ নিয়ে জানা যায়, এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা অতুলনীয়।বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি খাত হল তথ্য ও প্রযুক্তি খাত।তথ্য ও প্রযুক্তি হলো সবার জন্য। এটাকে বাদ দিয়ে কেউ সামনে বেশি দূর এগিয়ে যেতে পারবে না।খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ উক্ত সংগঠনটি হবে আওয়ামী লীগের দলীয় সবচেয়ে বড় সংগঠন। এই সংগঠন এগিয়ে নেওয়ার জন্য সংগঠন এর সকলকে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে হবে।তবেই সংগঠনটির সকল উদ্দেশ্য পূরণ হবে।