বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

শ্রীপুরে তাঁতীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

হারুন-অর-রশিদ,গাজীপুর:: বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন তাঁতীলীগের শ্রীপুর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলা তাঁতীলীগের আয়োজনে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ূন কবির হিমু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ ফরিদ,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহতাব উদ্দিন,প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া,বরেণ্য অতিথি ছিলেন তাঁতীলীগের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক খন্দকার মো. সোহরাব হোসেন।

এছাড়াও সংগঠনটির তৃণমূল পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান।