জনতার নিঃশ্বাস প্রতিবেদক::গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত সকল শহীদের স্বরণে আলোচনা সভা , দোয়া, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও গরীব মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১আগস্ট) বিকালে স্থানীয় ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয় ।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামিলীগ লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, হারুনর রশীদ, শেখ মো. আমিন উদ্দিন,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু মিয়া বিএসসি, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, কফিল উদ্দিন বিএসসি,ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আবিদ হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা বাসির উদ্দিন, যুবলীগ নেতা ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সোহানুর রহমান মনির খাঁন প্রমূখ।