নিজস্ব প্রতিবেদক:: পিতার ক্ষমতাশালী ভাইদের ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠির দ্বারা নির্যাতনে দেশ ছাড়া ছানাউল হকের বসত বাড়ি সম্পদ দখলের পর এবার পরিবারও হারানোর দাবি করেছেন ছানাউল হক। ছানাউল হক ঢাকা জেলার দোহার উপজেলার গাজীর টেক এলাকার মো. আয়াতুল হক খাঁনের ছেলে। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। স্বজন নিখোঁজের ঘটনায় কাতর ছানাউল হক মুঠোফোনের মাধ্যমে নিজের অসহায়ত্বের কথা সাংবাদিকদের জানান। তার দাবি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হবার কারণে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তার বাবার ভাইদের দ্বারা নির্যাতিত হয়ে আসছেন তিনি। তারা ছানাউল হক কে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের দ্বারা নির্যাতন করে আসছিলেন ও ছানাউলের সম্পদ দখল এবং তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানী করতে জেলেও পাঠিয়েছেন বেশ কয়েকবার। স্থানীয়ভাবে প্রভাবশালী হবার কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও পারছে না। এই ঘটনায় তখন বেশ কিছু পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এসব অত্যাচারের কারণে ছানাউল হক দেশ ত্যাগ করলে তার বাড়ি ও সম্পদ স্থানীয় রাজনৈতিক ক্ষমতাসীনদের সাথে নিয়ে দখল করে তার বাবার ভাইয়েরা। ছানাউল হক আরো দাবি করেন,বাড়ি সম্পদ দখলের পর তার বউ ও বাচ্চাদের কোন হদিস তিনি পাচ্ছেন না। তারা বর্তমানে নিখোঁজ অবস্থায় রয়েছে। তাই ছানাউল হক বর্তমানে অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছেন। এখন তিনি দেশে এসে পরিবারের খোঁজ নেয়ার মতো সাহসও পাচ্ছেন না। তার আশঙ্কা সে দেশে আসলে প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটতে পারে।
বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী