আরিফুল ইসলাম-ব্যুরো চীফ-ময়মনসিংহ::প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানের অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশেই আধুনিক নাগরিক সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। তাই স্থানীয় জনসাধারণ তাঁদের এমপি হিসেবে ফাহমি গোলন্দাজ বাবেল এমপিকেই আবারও বেছে নিবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় যুবলীগ নেতারা। বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ করার সময় এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের সাধারণ মানুষদের মধ্যে আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন তুলে ধরছেন।
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহউদ্দীন পলাশ বলেন,দেশ ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে। গফরগাঁও উপজেলার উন্নয়নে গফরগাঁও উপজেলার মা,মাটি ও মানুষের নেতা জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপির বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জনগণ নৌকার পক্ষেই রায় দিবেন।
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও যশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মতিউর রহমান বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উৎড়াই, বন্ধুর পথ পার হয়েছে। আজকে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। তাই আগামী নির্বাচনে জনগণ বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষেই রায় দিবেন পাশাপাশি আবারো গফরগাঁও এর আপামর জনগণ ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে নিজেদের অভিভাবক হিসেবে নির্বাচিত করবেন বলে আমি প্রত্যাশা রাখি।
গফরগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান সজীব বলেন,উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সেই সাথে গফরগাঁও এর উন্নয়নের জন্য জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে পুনরায় আসনটিতে এমপি হিসেবে এবং নিজেদের অভিভাবক হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব আনিছুর রহমান আনিছ বলেন,দেশে অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গফরগাঁও এর উন্নয়নের ইতিহাসে ফাহমি গোলন্দাজ বাবেল এমপির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো তাঁকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।
গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল আলম দুলাল মাস্টার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।’দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে। গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের অভিভাবক জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’কে আবারো এমপি হিসেবে দেখতে চায় উপজেলার সাধারণ মানুষ।
গফরগাঁও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান ফাহাদ সরকার বলেন, ২০০৮ সালে যখন আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করে তখন কত দুরাবস্থাই না ছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এই দল ও তার উত্তরসূরি যে কিনা তারই সুযোগ্য কন্যা টানা ১৪ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের বলে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি গফরগাঁও এর সাধারণ মানুষের জন্য আশির্বাদ তাই তাঁকে আবারো এমপি হিসেবে দেখতে চায় আপামর জনতা।
রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মফিজ উদ্দীন বলেন,ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, লাখো মানুষের রক্ত, বঙ্গবন্ধুর রক্তের একটি অনুভূতির নাম আওয়ামী লীগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ত্যাগ রয়েছে। জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র কাছে দলমত নির্বিশেষে সকলেই সমান তাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে আবারো তাঁদের অভিভাবক হিসেবে চান।
রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম-আহবায়ক এটিএম সালাহ উদ্দিন বলেন,
‘বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ । তাই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জনগণ আবারো স্বাধীনতার দল বাংলাদেশ আওয়ামীলীগ কে ভোট দিবে বলে আমার বিশ্বাস। গফরগাঁও উপজেলার মানুষ আবারো জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে সমর্থন দিয়ে বিজয়ী করবে বলে আশা রাখি।
নেতারা দেশের উন্নয়নে আবারো আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় রাখতে সাধারণ মানুষের কাছে ভোটের আহ্বান জানানোর পাশাপাশি গফরগাঁও এর উন্নয়নের জন্য জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপিকে আবারো বিজয়ী করার আহ্বানও জানান।