বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

শ্রীপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হাজারো নেতা কর্মী নিয়ে যোগ দিলেন আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ

প্রকাশিত হয়েছে-

হারুন-অর-রশিদ-গাজীপুর:: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী নিয়ে অংশ নিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,৭নং ওয়ার্ডে কাউন্সিলর ও শ্রীপুর পৌর সভার প্যানেল মেয়র মো. হাবিবুল্লাহ।

বুধবার (১৯ জুলাই) বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ।

এই শোভাযাত্রায় অংশ নিতেই শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আওয়ামীলীগ নেতা মো. হাবিবুল্লাহর নেতৃত্ব বিরাট মিছিল নিয়ে হাজির হন সমাবেশ স্থলে।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,৭নং ওয়ার্ডে কাউন্সিলর ও শ্রীপুর পৌর সভার প্যানেল মেয়র মো. হাবিবুল্লাহ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের জন্য গাজীপুর-৩ আসনের এমপি ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় সর্বদা রাজপথে আছি। সবাই সচেতন থাকবেন যাতে করে কেউ যেন দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বিনষ্ট করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই এ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দেবেন ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা এস এম হেলাল, আওয়ামী যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, শ্রমিক লীগ নেতা গুলজার হোসেন, লিটন প্রধান, শাহজালাল, রুবেল, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা মুস্তাকিম, যুবলীগ নেতা সজিব আহমেদ, রাজিব আহমেদ, মিলন প্রমূখ।