বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

কাপাসিয়ায় লুৎফর রহমানের ফলের বাগান ঘিরে তৈরি হওয়া পিকনিক স্পর্ট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভীর জমাচ্ছেন সাধারণ মানুষ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহস্রী এলাকার লুৎফর রহমান ১২ বিঘা জমির মধ্যে দেশি ও বিদেশি প্রজাতির আম ও বিভিন্ন ফলের বাগান করেছেন। এর তা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন মানুষ। আর এই বাগান কে ঘিরে লুৎফর রহমান তৈরি করেছেন বাগান বাড়ি ফুড পার্ক ও পিকনিক স্পর্ট। অপরূপ প্রকৃতি এবং দূষণমুক্ত সীমাহীন প্রান্তরে নিস্তব্ধতা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন লুৎফর রহমানের রিসোর্টে।

লুৎফর রহমানের বাগান বাড়ি ফুড পার্ক ও পিকনিক স্পর্ট ঘুরতে আসা এক দর্শনার্থী জানান,এটি একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশে তৈরি। শহুরে আবহাওয়া থেকে বাইরে এমন পরিবেশে এসে সত্যিই ভালো লাগছে। এবং তাদের খাবারের মানও অনেক ভালো।

বাগান বাড়ি ফুড পার্ক ও পিকনিক স্পর্টের মালিক ও সফল কৃষক লুৎফর রহমান জানান,প্রথমে তিনি দেশি ও বিদেশী প্রজাতির বিভিন্ন আম ও ফলের চাষ করেন পরবর্তীতে তিনি এই বাগান কে ঘিরে তৈরি করেন বাগান বাড়ি ফুড পার্ক ও পিকনিক স্পর্ট। যেখানে দেশের স্বনামধন্য শেফ দ্বারা খাবার তৈরি করে মন জয় করেছেন ভোজন রসিকদের তাছাড়াও পিকনিক স্পর্টে সাধারণ দর্শনার্থীদের বিনোদন দেয়ার জন্য রয়েছে বিভিন্ন আয়োজন। এলাকায় কোন পিকনিক স্পর্ট না থাকায় সাধারণ মানুষের বিনোদনের চাহিদা মেটাতেই পিকনিক স্পর্ট টি তৈরি করেছেন বলে জানান তিনি।
তবে রেস্টুরেন্টের মূল আকর্ষণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে মাত্র ৫০ টাকায় পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সম্মত সুস্বাদু বিরিয়ানি।