নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় ময়মনসিংহের নান্দাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানের সামনে বৃত্ত এঁকে ক্রেতাদের নিরাপদ দূরত্ব দেখিয়ে দিয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালামসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
গতকাল রোববার (২৯ মার্চ) দিনভর পৌর শহরের বিভিন্ন স্থানে দোকানের সামনে সাদা কালিতে গোলাকার এসব চিহ্ন এঁকে দেওয়া হয়।
পৌর ছাত্রলীগের পক্ষে নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীসহ পৌর শহরের প্রায় ২শ ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে তিন ফুট দূরে নিরাপত্তা চিহ্ন এঁকে দেন।
ছাত্রলীগের পৌর সভাপতি সালাম বলেন , গত ৩ দিন ধরে তাদের এই কর্মসূচি চলছে। আগামীতে আরও দুই দিন তার এই কর্মসূচির চালিয়ে যাবেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকবেন নান্দাইল পৌর ছাত্রলীগ। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।