নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এটি অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন,বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় ৪ টি ইউনিয়ন অংশগ্রহণ করেন। পরে বাড়িয়া একাদশ কে হারিয়ে বিজয়ী হন ভাওয়ালগড় একাদশ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ খেলা ধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে উল্লেখ করে সকলকে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।