বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

গাজীপুর সদর প্রেসক্লাব,বিএসএনপিএস জেলা ও মহানগর শাখাসহ ৯টি সাংবাদিক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের শাস্তি দাবি,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কালীগঞ্জের ৫ সাংবাদিকে জেল জরিমানার প্রতিবাদে গাজীপুর সদর প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস)  গাজীপুর জেলা, মহানগর শাখা, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর,গাজীপুর মহানগর প্রেসক্লাব ও গাছা প্রেসক্লাবসহ সাংবাদিকদের ৯ টি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা (বিএসএনপিএস) গাজীপুর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)এর সভাপতি এইচ এম দেলোয়ার,একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার,মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী, মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,সাংবাদিক সাইফুল ইসলাম মানিক,সাংবাদিক এম আকাতারুজ্জামান, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জিএস জয়,গাজীপুর সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ খাঁন,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ রায়,বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,গাজীপুর সদর প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক সোহাগ রানা,জেইউজে সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, জেইউজি নেতা এস এম হাবিবুর রহমান, এফ এম কামাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, পেশাজীবী নেতা গাজীপুর মহানগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,গাছা প্রেসক্লাব নেতা সোহেল মিয়া,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এ আর হাশেম,বিএসএনপিএস গাজীপুর মহানগর সভাপতি আবু সাঈদ চৌধুরী,গাজীপুর সদর প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা লুবনা আক্তার,সাংবাদিক রীনা আক্তার,সাংবাদিক বিলকিস আক্তার রুবী,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক নূপুর প্রমূখ।

এসময় বক্তব্যে সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নাদিম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়াও কালিগঞ্জে জেল জরিমানা করা ৫ সাংবাদিকের সাথে কারাগারে সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক দেখা করতে গেলে তারা নিজেদের নির্দোষ ও ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। বিক্ষোভ সমাবেশে বিষয়টির উদ্বৃতি দিয়ে সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক অধিকতর তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান জেলা প্রশাসকের কাছে।