বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

আন্তর্জাতিক সম্মাননা পেলেন সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক: উৎসর্গ করলেন মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সাংবাদিকদের মধ্যে

প্রকাশিত হয়েছে-

 

নিজস্ব প্রতিবেদক:: সাহসী সাংবাদিকতায় অবদান রেখে জাতীয় বেশ কিছু সম্মাননা পেলেও এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক।

 

গত বুধবার(১৭ মে) ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ভারতের আগ্রায় একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক অনুষ্ঠানে এই সাংবাদিক নেতাকে সাহসী সাংবাদিকতা ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়,সার্ক জার্নালিস্ট ফোরাম,উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আগ্রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটিতে বাংলাদেশ,ভারত ও নেপালের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় এই সাংবাদিক নেতাকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর প্রেসক্লাব, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পরিবার,ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) সহ বেশ কিছু সাংবাদিক সংগঠন।

এর আগে মো. আবু বকর সিদ্দিক তাঁর কর্মরত প্রতিষ্ঠান এশিয়ান টেলিভিশনে বেশ কয়েক বার শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা পান,২০১৯ সালে হন ঢাকা বিভাগে কর্মরত সাংবাদিকদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সম্মাননা পান তিনি।

আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক বক্তব্যে তিনি বলেন,আমার এই সম্মাননা আমি উৎসর্গ করলাম মহান মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিক ও নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের মধ্যে। কাজের মূল্যায়ন করলে কাজের প্রতি দায়িত্ব আরো বেড়ে যায়। তিনি সাংবাদিকতায় সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত: মো. আবু বকর সিদ্দিক গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এবং সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক।