আরিফুল ইসলাম আরিফ, ব্যুরো চীফ, ময়মনসিংহ::
লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে জুনাইদ নামের (১) এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ইউনিয়নের একই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
জুনাঈদের পরিবারের সদস্যরা জানায়, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু খাচ্ছিল জুনাইদ । লিচু দিলে একা একা বাকল ফেলে খেতে শুরু করে। হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মারা গেছে। ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ২ ওয়ার্ড মেম্বার ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, ঘটনা শুনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। দুঃখজনক ঘটনা, শিশুদের বিচি সহ লিচু হাতে দেওয়া খুব বিপদজনক বিষয়।