বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

সততার সাথে ব্যবসা করে একসাথেই সফল ও প্রতিষ্ঠিত এমদাদুল ও আনোয়ারুল নামে দুই ভাই

প্রকাশিত হয়েছে-

 

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও বাজার কে বি আই রোড এলাকায় অবস্থিত আনোয়ার হার্ডওয়্যার এন্ড থাই গ্লাস হাউজ। ব্যবসা প্রতিষ্ঠানটিকে ঐতিহ্য ও সুনাম যারা ছড়িয়েছেন গোটা দেশে তারা হলেন দুই সহোদর এমদাদুল হক ও আনোয়ারুল হক।

তারা সৎভাবে ব্যবসা করে দেখিয়ে দিয়েছেন যে ব্যবসা কতটা প্রতিষ্ঠিত করা সম্ভব।
শূন্য থেকে শুরু করলেও নিজেদের সততা ও কর্মদক্ষতার ওপর এতটাই আত্মবিশ্বাস ছিল তাদের। তাদের সবচেয়ে বড় গুণ যে তারা অত্যন্ত সাহসী।

তাদের ব্যবসায়িক দর্শন ও দূরদর্শিতা তাদের সুখ্যাতিকে আরো প্রতিষ্ঠিত করেছে।

শূন্য থেকে শিখরে উঠে আসা স্বমহিমায় উদ্ভাসিত কর্সসফল দৃঢ় প্রত্যয়ী ব্যক্তিত্ব এই দুই সহোদর ভাই। সততা, বুদ্ধি ও পরিশ্রম তাঁদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

তাঁদের সততা, পরিশ্রম ও একাগ্রতার কারণে গোটা জেলা এবং বিভাগে পরিচিতি পেয়েছেন সৎ,সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে।