নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে এই ইফতার ও দোয়া-মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা ট্রিব্রিউন ও আর টিভির প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিনোধ সংস্থা (বিএসএসপিএস) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন নীলু,সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি মইজুদ্দিন পারভেজ,সহ-সভাপতি জিএস জয় সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ খাঁন,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ,সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার,মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা সুমা আক্তার লুবনা,প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদীন জয় সরকার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হক,সহ-সাংগঠনিক সম্পাদক এ আর হাশেম,সাংবাদিক সারোয়ার আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্ব দোয়ায় দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।